আপনার Snap স্টোরির শুরু এখানে

আমাদের উদ্দেশ্য

Snap তৈরি হয়েছে ভিন্নভাবে।

শুরু থেকেই ধারণাটা ছিল সহজ: অনলাইনে যোগাযোগ যদি বাস্তব জীবনে একসাথে থাকার মতো মনে হতো, তবে কেমন হতো? এটি বন্ধুদের মধ্যে পারস্পরিক সত্যিকারের কথোপকথনের জায়গা, প্রচার চালানোর জায়গা নয়।

মানুষের জন্য প্রযুক্তির কেমন ব্যবহার করা উচিত, তা নিয়ে এটি একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি তুলে ধরে। Snap-এ আমরা যা কিছু করি, তার সূচনা হয় মানবিকতা থেকে।


বৃহৎ পরিসরে সংযোগ তৈরি

আমরা যেসব প্রোডাক্ট তৈরি করি, তা প্রতিদিন কয়েকশ মিলিয়ন মানুষকে সংযুক্ত করে। প্রতিটি সংখ্যার নেপথ্যে আছে সেই টিমগুলো, যারা আগামীর নতুন কিছু তৈরি করছে।

971M

মাসিক সক্রিয় Snapchat ব্যবহারকারী

493M

দৈনিক সক্রিয় Snapchat ব্যবহারকারী

25M+

Snapchat+ সাবস্ক্রাইবার

Snap-এ নির্মানের হাজারো উপায় আছে।

Snap-এ আগামী যা কিছু আসছে, তা গড়ে তুলছে যেসব টিম, প্রযুক্তি আর অভিজ্ঞতা, সেগুলো ঘুরে দেখুন।

আমাদের মূল্যবোধ

আমাদের মূল্যবোধ এমন একটি সংস্কৃতি গড়ে তুলতে সাহায্য করে, যা ডিজাইন-নির্ভর, প্রোডাক্ট-কেন্দ্রিক, আর এই বিশ্বাসের ওপর তৈরি যে ছোট টিমও বড় কিছু করতে পারে।

আমাদের নির্মাণের শুরুটা হয় আমাদের যত্ন থেকে।

সদয়

আমরা মন দিয়ে শুনি, সহানুভূতির সঙ্গে চিন্তা করি, আর একে অপরকে এগিয়ে যেতে সাহায্য করি।

স্মার্ট

আমরা গভীরভাবে চিন্তা করি, প্রচলিত ধ্যানধারণাকে প্রশ্ন করি, আর শেখা কখনো না থামানোর চেষ্টা করি।

সৃজনশীল

আমরা প্রচলিত ধারাকে চ্যালেঞ্জ করি, যাতে উদ্দেশ্য নিয়ে কিছু তৈরি করতে পারি।